আমাদের সম্পর্কে

ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ঐক্য, সহযোগিতা ও সেবার প্ল্যাটফর্ম।

আমরা কারা

ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (আইইউএএ) ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ-এর গ্র্যাজুয়েটদের সংগঠন। ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় স্বাধীন বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম বিশ্ববিদ্যালয়; কুষ্টিয়ার শান্তিডাঙ্গা-দুলালপুরে এর ক্যাম্পাস।

দেশ-বিদেশে ছড়িয়ে থাকা প্রাক্তন শিক্ষার্থীদের এক সূত্রে গাঁথা, বর্তমান শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং প্রিয় বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে অবদান রাখাই আমাদের লক্ষ্য। আমরা সংগঠনের সিদ্ধান্ত, আয়-ব্যয় ও কার্যক্রম সদস্যদের সামনে স্বচ্ছভাবে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ।

Mirza Walid Hossain
সভাপতির বার্তা

এক পরিবার, বহু প্রজন্ম

ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ১৯৭৯ সালের ২২ নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে প্রতিষ্ঠিত এই গৌরবময় বিদ্যাপীঠ স্বাধীন বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে ইতিহাসের পাতায় এক অনন্য স্থান দখল করে আছে। দীর্ঘ পথচলায় শিক্ষা, গবেষণা ও ঐতিহ্যে আমাদের প্রিয় ক্যাম্পাস আজ উচ্চশিক্ষার এক উজ্জ্বল আলোকবর্তিকা।

বর্তমানে এই বিদ্যাপীঠের ৯টি অনুষদের অধীনে ৪১টি বিভাগে প্রায় ১৮ হাজার শিক্ষার্থী জ্ঞান অন্বেষণ করছে। সময়ের সঙ্গে ইসলামী বিশ্ববিদ্যালয় যেমন কলেবরে বেড়েছে, তেমনি এর গৌরব ও সাফল্য ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। আমাদের সবচেয়ে বড় গর্ব আমাদের প্রাক্তন শিক্ষার্থীরা। এ পর্যন্ত ৫০ হাজারেরও বেশি শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয় থেকে সফলভাবে ডিগ্রি অর্জন করেছেন। আজ তাঁরা দেশ-বিদেশের নানা গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সততা, নিষ্ঠা ও সুনামের সঙ্গে কাজ করে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করছেন।

অ্যালামনাই অ্যাসোসিয়েশন কেবল প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনের জায়গা নয়; এটি পারস্পরিক সৌহার্দ্য, পেশাগত সহযোগিতা এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। আমাদের মূল লক্ষ্য—সম্মিলিত শক্তিতে বর্তমান শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেওয়া, তাদের ক্যারিয়ার গঠনে সহায়তা করা এবং বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যকে সমুন্নত রাখা।

আসুন, আমরা যে যেখানেই থাকি না কেন, নাড়ির টানে সবাই একতাবদ্ধ হই। আমাদের মেধা, শ্রম ও ভালোবাসা দিয়ে প্রিয় ক্যাম্পাসের কল্যাণ ও অগ্রগতিতে অবদান রাখি। আপনাদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা এই অ্যাসোসিয়েশনকে আরও গতিশীল ও সমৃদ্ধ করবে। সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করছি। ধন্যবাদ।

Mirza Walid Hossainসভাপতি, ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনAccounting and Information Systems, 1985-86

লক্ষ্য ও উদ্দেশ্য

সংগঠনের পাঁচটি স্তম্ভ

  • প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও যোগাযোগ বজায় রাখা
  • মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি ও সহায়তা প্রদান
  • পেশাগত উন্নয়ন, মেন্টরশিপ ও কর্মসংস্থানে সহযোগিতা
  • বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও উন্নয়নে অংশগ্রহণ
  • সামাজিক ও মানবিক কাজে অ্যালামনাইদের সম্মিলিত শক্তি কাজে লাগানো
  • সাংগঠনিক ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করা
আমাদের সম্পর্কে

কার্যনির্বাহী কমিটি

কমিটির তালিকা শীঘ্রই প্রকাশ করা হবে।