
গুরুতর অসুস্থতা, দুর্ঘটনা বা হঠাৎ পারিবারিক সংকটে অনেক শিক্ষার্থীর পড়াশোনা থেমে যেতে পারে। জরুরি তহবিল দ্রুত এককালীন সহায়তা দিয়ে তা রোধ করার চেষ্টা করে।
সহায়তা চাইতে: শিক্ষার্থী নিজে, শিক্ষক বা সহপাঠী ফোনে বা যোগাযোগ পাতার মাধ্যমে সংগঠনের অফিসে জানাতে পারেন। কমিটি যত দ্রুত সম্ভব আবেদন বিবেচনা করে।
জবাবদিহি: প্রতিটি সহায়তা কমিটি অনুমোদন করে এবং আর্থিক প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়।
