শিক্ষার্থী কল্যাণ ও বৃত্তি

জরুরি সহায়তা তহবিল

অসুস্থতা, দুর্ঘটনা বা পারিবারিক সংকটে দ্রুত আর্থিক সহায়তা।

← কল্যাণ কার্যক্রম

গুরুতর অসুস্থতা, দুর্ঘটনা বা হঠাৎ পারিবারিক সংকটে অনেক শিক্ষার্থীর পড়াশোনা থেমে যেতে পারে। জরুরি তহবিল দ্রুত এককালীন সহায়তা দিয়ে তা রোধ করার চেষ্টা করে।

সহায়তা চাইতে: শিক্ষার্থী নিজে, শিক্ষক বা সহপাঠী ফোনে বা যোগাযোগ পাতার মাধ্যমে সংগঠনের অফিসে জানাতে পারেন। কমিটি যত দ্রুত সম্ভব আবেদন বিবেচনা করে।

জবাবদিহি: প্রতিটি সহায়তা কমিটি অনুমোদন করে এবং আর্থিক প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়।